ফেনীতে গতকাল সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় শরিফ উদ্দিন (২৩) নামের একজন তরুণ ব্যবসায়ী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।নিহত শরিফ উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলা সদরের ব্যবসায়ী ও স্থানীয় শ্রীপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে একটি দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক শরিফ উদ্দিন ও আরোহী আবু বকর ছিদ্দিক (২৫) গুরুতর আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে শরিফ উদ্দিন মারা যান।