ফেনীতে গতকাল বুধবার ৯৬ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবু তাহের জানান, গতকাল সকালে ওই প্রাইভেট কার (চট্ট-মেট্রো-গ-১১-৫৬৩১) মহিপালের মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়। তবে গাড়ির চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। পপরে পুলিশ ধাওয়া করে গাড়িটিকে আটক করলেও এর চালক পালিয়ে যান। এ সময় গাড়ির ভেতর থেকে ওই মদের বোতলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।