ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচন

ফেনী ডায়াবেটিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে ২৩টি পদের সবগুলোতে একক প্রার্থী হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক।
নির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি আকরামুজ্জমান, সহসভাপতি আবদুর রহমান, আবদুল মোতালেব ও মীর হোসেন ভূঁঞা, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল, যুগ্ম কোষাধ্যক্ষ আবু নাছের চৌধুরী। নির্বাচিত সদস্যরা হলেন আবু তাহের, আবুল কাশেম, ইফতেখার উদ্দিন প্রমুখ।