খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাইদ এস্কান্দারের মৃত্যুতে জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জানান, এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কালো ব্যাজ ধারণ, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।এদিকে ফেনী-৩ আসনের সাংসদ মুহামঞ্চদ মোশাররফ হোসেন ও ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদিন (ভিপি জয়নাল) ফেনী-১ আসনের সাবেক সাংসদ সাইদ এস্কান্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম শোক প্রকাশ করেছেন।