সংক্ষেপ

ফেরিওয়ালা নিহত

সিলেট নগরের মিরাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মাসুক মিয়া (৩৮) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মিরাবাজারের যতরপুর রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জাফলং-সিলেট রুটে চলাচলকারী বাসটি যাত্রী নিয়ে সিলেট নগরে আসছিল। মিরাবাজার এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ সময় যতরপুরের রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালা মাসুক মিয়াকে চাপা দিয়ে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে এলাকাবাসী বাসটি আটক করে পুলিশে খবর দেয়।