আর মাত্র কয়েক দিন পরই শুরু হবে একুশে বইমেলা। বইয়ের পাড়া রাজধানীর বাংলাবাজারে গিয়ে দেখা যায়, প্রকাশক থেকে শুরু করে মুদ্রণ, বাঁধাই ও পরিবহনসহ এই শিল্পের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ প্রচণ্ড ব্যস্ততায় দিন কাটাচ্ছেন। সময়মতো পাঠকের হাতে বই তুলে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা। ছবিতে সেই কথা তুলে ধরেছেন সাইফুল ইসলাম
