নরসিংদী সরকারি কলেজের মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে বইমেলা শুরু হয়েছে। মেলা চলবে বুধবার পর্যন্ত। অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগমের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেন প্রমুখ। নরসিংদী প্রতিনিধি|