বইমেলা শুরু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঁইয়া ও তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আক্তার। উপজেলা কোর্ট বিল্ডিং-সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মেলায় ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেলা শেষ হবে।