চুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গার জীবননগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বৃহস্পতিবার করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহিয়া খান (৫৫) প্রহূত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্রী উত্ত্যক্ত ও শিক্ষক প্রহারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক এনামুল হক, দশম শ্রেণীর দুই ছাত্র মফিজুল ইসলাম ও আবদুল গাফ্ফার।