সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আলমগীর মিয়া (২৩) নামের এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ খালেদুর রহমান এ আদেশ দেন। আলমগীর মিয়া দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার বখাটেপনার সময় এক কৃষক প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি মারেন আলমগীর। কলেজের অধ্যক্ষের কাছে ছাত্রীটি এ ঘটনায় লিখিত অভিযোগ করে। অধ্যক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ওই দিন দুপুরে আলমগীরকে আটক করে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি