বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে পিন্টু মোল্লা (২৮) নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের গোরগ্রামের পিন্টু আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রীদের আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনাটি প্রতিষ্ঠানের শিক্ষকেরা পুলিশকে জানান। গতকাল বৃহস্পতিবার সকালে সদরের তালশন এলাকায় পিন্টুকে আটক করে পুলিশ। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উত্ত্যক্তকারী পিন্টুকে নয় মাসের কারাদণ্ড দেন।