নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগে আবদুছ ছাত্তার নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তিনালী বাজারের একটি দোকানে গত শুক্রবার ওই ছাত্রীর ওপর নির্যাতন চালায় ছাত্তার। এ সময় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ছাত্তারকে কারাগারে পাঠানো হয়েছে।