বগুড়ায় তিন পুলিশ কর্মকর্তা ককটেলে আহত

তফসিল ঘোষণার পর রাতে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। ছবিটি বগুড়ার সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
তফসিল ঘোষণার পর রাতে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। ছবিটি বগুড়ার সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

বগুড়ার সাতমাথা এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা। আজ সন্ধ্যায় পুলিশের গাড়ি লক্ষ্য করে অবরোধের সমর্থকেরা ককটেল ছুড়ে মারলে তাঁরা আহত হন।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ও পুলিশ পরিদর্শক মিরাজ হোসেন। তাঁদের মধ্যে ফারুক আহমেদ পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। বাকি দুজনকে বগুড়ার ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালে চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।