বগুড়া সদরে আজ সোমবার সকালে ডিপো থেকে পুলিশি প্রহরায় বের হওয়ার সময় বিআরটিসির দুটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
আজ সকাল ১০টা ১০ মিনিটে সদরের সাতমাথা এলাকার বিআরটিসি বাস ডিপির সামনে এ ঘটনা ঘটে।
বাস দুটির একটি জয়পুরহাট ও অন্যটি নওগাঁ যাচ্ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনার পর থেকে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক।