ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আবদুর রহমান। পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে
বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ প্রমুখ। ৫০ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।