লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে গতকাল শনিবার ভোরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. মুরাদ উদ্দিন (৩৫) নামের এক জেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় জাবের (৩৭) ও মিলাদ উদ্দিন (২৮) নামের অপর দুই জেলে আহত হন।বজ্রপাতে হতাহত ব্যক্তিরা আপন ভাই। এ ঘটনায় তাঁদের মাছ ধরার ট্রলারটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জসিম উদ্দিন জানান, মুরাদ, জাবের ও মিলাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলির চর হাফেজউল্লাহ মার্কেট এলাকার আবদুল মুনাফের ছেলে।