মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের খালে মাছ ধরার সময় গতকাল দুপুরে বজ্রপাতে দুই জেলে নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বড় রায়পাড়া গ্রামের আক্তার হোসেন (৩৫) ও জানে আলম (৪০)। ঝড়ের মধ্যে খালে দুটি নৌকায় চারজন জেলে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে একটি নৌকার দুজন ঘটনাস্থলেই মারা যান। পাশের নৌকার দুই আরোহী কাউছার হোসেন (২৫) ও কবির হোসেন (৪০) গুরুতর আহত হন।