বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকেরা হলেন জাহাঙ্গীর হোসেন খান (৪৫) ও নাসির হাওলাদার (৩৪)।

ইকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির হাওলাদার প্রথম আলোকে বলেন, সকালে জাহাঙ্গীর হোসেন খান ও নাসির হাওলাদার বাড়ির সামনে ধানখেতে কাজ করছিলেন। সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ওই দুই কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁদের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।