বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত দুই

রাজশাহীতে গত শুক্রবার ঝড়ের সময় বজ্রপাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। একই সঙ্গে ঝড়ে কমপক্ষে ২০ জন আহত এবং ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। নিহতেরা হচ্ছেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র রতন (২১) ও পুঠিয়া উপজেলার রায়হান (২৮)। রাজশাহীতে গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ব্যাপক ঝড় এবং হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় চারঘাটের মাড়িয়া গ্রামে আম কুড়াতে গিয়ে রতন নিহত হন।