নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজার এলাকায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা গতকাল সোমবার উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসা ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, সকালে নাটোর-ঢাকা মহাসড়কের পাশে গড়ে ওঠা আটটি টিনের ঘর, দুটি সাইনবোর্ড, দুটি ফলের দোকানসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় লোকজনের দাবিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।