জ্বালানি তেলের অভাবে বন্ধ থাকা যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
চৌগাছা উপজেলা জনস্বাস্থ্য নাগরিক কমিটি এই মানববন্ধনের ডাক দেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা বাসদের সমন্বয়কারী ও জনস্বাস্থ্য নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল মালেক। তিনি বলেন, জ্বালানি তেল না থাকার অজুহাত দেখিয়ে ১ জুন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সটি বন্ধ রাখা হয়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন বলেন, ৩ আগস্ট থেকে অ্যাম্বুলেন্সটি চালু করা সম্ভব হবে।