আসুন, বানভাসি মানুষের পাশে দাঁড়াই—এ আহ্বানকে সামনে রেখে প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। আজ রোববার বন্ধুসভার সাপ্তাহিক বৈঠকে এ তহবিল গঠন করা হয়।
তহবিলের টাকায় যশোরের ভবদাহপাড়ের কেশবপুর, অভয়নগর ও মনিরামপুর উপজেলার পানিবন্দী মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন বন্ধুসভার বন্ধুরা।
মানবতার সেবার জন্য এ তহবিলে চাল, ডাল, আটা, লবণ, মোমবাতি ও দেশলাই অথবা টাকা দেওয়ার জন্য বন্ধুসভার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এ জন্য প্রথম আলোর যশোর আঞ্চলিক কার্যালয়, আরএস ভবনের তৃতীয় তলা, জেল রোডে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন-০৪২১-৬৬৮৮২,০১৭১১৯৫০১৭৪, ০১৭১৭২৫১৬৯৪।