বরিশালে আইনজীবী গিয়াসউদ্দিন খান হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। গতকাল রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম খান, মনিরুল ইসলাম ওরফে নান্টু, রেজাউল তালুকদার, আল-আমিন সিকদার, মিজানুর রহমান জমাদ্দার, সোহরাব খান ও আজিজুল হক ওরফে খোকন। এঁদের মধ্যে রায় ঘোষণার সময় প্রথম তিনজন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। আর মামলার সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় শাখাওয়াত হোসেন তালুকদার, নাজমুল হক মুরাদ ও মোর্শেদ জমাদ্দারকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
২০০৯ সালের ১১ অক্টোবর গিয়াসউদ্দিনকে মাথায় গুলি করে হত্যা করা হয়।