বর্ধিত সভা

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা গতকাল বুধবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আমিনুর রহমান, সোহেল রানা, নজরুল ইসলাম মজুমদার, আনিসুর রহমান প্রমুখ।