বর্ধিত সভা

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনিবাহী কমিটির বর্ধিত সভা গতকাল সোমবার স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর। ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ ও নাশকতার প্রতিরোধে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের

সাধারণ সম্পাদক এস এ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মামুনুর রহমান পুরকায়স্থ প্রমুখ।