জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। গত রোববার ওই উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে উজানপাড়া গ্রামের রুস্তম আলীর গোয়ালঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে রুস্তম আলী ও তাঁর ভাই সাদা মিয়ার তিনটি বসতঘর পুড়ে যায়। আগুনে বসতঘর ছাড়াও ৩০ মণ পাট, দুটি সৌরবিদ্যুতের প্যানেল, নগদ টাকা ও আসবাব পুড়ে যায়।