বসতঘর উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়ায় প্রতিরক্ষা বিভাগের পরিত্যক্ত জায়গায় বসবাস করা অর্ধশতাধিক বসতঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এ উচ্ছেদ অভিযান চালান। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পুনর্বাসন করার দাবি জানিয়েছে।