বসানো হচ্ছে সিসি ক্যামেরা

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চট্টগ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। গতকাল শুক্রবার নগরের জেলরোড এলাকায় আমানত শাহ (র.)-এর মাজারে সাতটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।