এ ক ন জ রে

বহিষ্কার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা আরজুকে গত শনিবার বিকেলে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্রবিরোধী কাজ করায় এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী ওরফে লাভলী চৌধুরী এ আদেশ দেন।