বহিষ্কার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামসা ইউপির বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম, জামির্তা ইউপির প্রার্থী আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বলধারা ইউপির বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান এবং ধল্লা ইউপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।