বাঁধাইয়ে ভুল

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তকে বাঁধাই ঠিক নেই। এক বইয়ের সঙ্গে অন্য বইয়ে পাতা, কোনোটাতে পৃষ্ঠাও ঠিক নেই। এতে করে শিক্ষার্থী ও শিক্ষকেরা বিপাকে পড়েছেন। কয়েকজন শিক্ষক জানান, পঞ্চম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের কভার পাতা ঠিক থাকলেও পরের পাতায় ‘প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী’ লেখা এবং ১২ পৃষ্ঠা পর্যন্ত গণিত। ১৩ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত আবার ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আরজুমান্দ বানু বলেন, এমন হলে ফেরত দিয়ে বই পরিবর্তন করে নিতে পারবে শিক্ষার্থীরা।