বাঁধ অপসারণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ চাষের জন্য দেওয়া একটি বাঁধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দিল আফরোজ বেগম এ অভিযান চালান।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ইউএনওর নির্দেশে বাঁশ ও জাল দিয়ে নির্মিত বাঁধটি অপসারণ করা হয়।