আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তহবিলে ১০ লাখ ডলার দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত বুধবার জেনেভায় আইওএমের সদর দপ্তরে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং। গতকাল বৃহস্পতিবার আইওএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।