
কোভিড-১৯ মোকাবেলায় ভারতের সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার দিয়েছে ভারত। ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।