সংক্ষেপ

বাংলাদেশিরা তুরস্কে নিরাপদে আছেন

তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টা এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। তবে তুরস্কে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন করতে বলেছে মন্ত্রণালয়। এ ছাড়া যেকোনো সহায়তা বা সহযোগিতার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস অথবা ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগের জন্য সেখানকার বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

যোগাযোগের টেলিফোন নম্বর: +৯০৫৩০৭৬৩৫৯১১, +৯০৫৩১৬৮০১১৯০, +৯০৫০৬৩৬৪৩১৭৩।