চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে শাকিল মিয়া নামের এক বাংলাদেশি কিশোরকে গতকাল বৃহস্পতিবার ভোরে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই দিন দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর শাকিলকে মুক্ত করে দেশে ফেরত আনা হয়।