এ ক ন জ রে

বাংলাদেশি আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে গতকাল রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন উপজেলার চেড়ইগেদি গ্রামের মো. রমিজ (৩৫) ও মো. সাদেকুল (৪০)। ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলারের কাছে ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন।