কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশের এক শিশুকে মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৫ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে ওই এলাকায় স্থানীয় আফজাল হোসেনের ছেলে দুলাল হোসেন (১২) বন্ধুদের সঙ্গে খেলছিল। এ সময় ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে দুলালকে আটক করে মারধর করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া করে। কয়েক শ মানুষ দেখে বিএসএফ দুলালকে ছেড়ে দিয়ে চলে যায়।