বাংলাদেশি হতাহতের খবর নেই

ফ্রান্সের পর্যটন শহর নিসে সন্ত্রাসী হামলায় প্রাথমিকভাবে কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর মেলেনি বলে জানিয়েছেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম। গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ফ্রান্সের পুলিশ নিহতের সংখ্যা জানালেও এখন পর্যন্ত তাঁদের জাতীয়তা প্রকাশ করেনি। নিসে বেড়াতে গিয়ে কেউ বিপদে পড়েছেন কি না, তা জানতে বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক (+33146519033, helpdesk@bangladoot.org)
চালু করা হয়েছে।’