সংক্ষেপ

বাংলাদেশ সভাপতি

আগামী এক বছরের জন্য ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (ইএসসিএপি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক দেশের পক্ষে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ২৯-৩০ আগস্ট চীনে এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের (এআইপিএস) মাধ্যমে আঞ্চলিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সংযুক্তি জোরদারের বিষয়ে অনুষ্ঠিত সভায় এই নির্বাচন হয়। চীন ও ফিলিপাইন নির্বাচিত হয়েছে সহসভাপতি। বাসস