বাংলা 'একাডেমী' এখন থেকে 'একাডেমি'

বাংলা একাডেমী এখন থেকে ‘বাংলা একাডেমি’ হিসেবে পরিচিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার বাংলা একাডেমি বিল ২০১৩- তে সম্মতি জানিয়েছেন। খবর বাসসের।
নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে আজ রাষ্ট্রপতি সম্মতি জানান। বিল তিনটি হচ্ছে, বাংলা একাডেমি বিল ২০১৩, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ২০১৩, মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) বিল ২০১৩। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।