পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমণি ইউনিয়ন বিএনপির সভাপতি (একাংশ) রেজাউল করিমকে মারধর করে তাঁর মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার গাজীমাঝি বাজারের কাছে এ ঘটনা ঘটে।
দুই লাখ টাকা চাঁদার দাবিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের ভাই জহিরের নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন রেজাউল করিম।
এ বিষয়ে জহিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। আনোয়ার হোসেন এ ঘটনার সঙ্গে তাঁর ভাই জড়িত নন বলে দাবি করেন।