চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামে তিন দিনব্যাপী বাউল মেলা শুরু হয়েছে। গতকাল রোববার গ্রামের সুফি সাধু শাহজাহান শাহের দরবার শরিফ প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। বাংলাদেশ বাউল সমিতির মতলব উত্তর উপজেলা শাখা এ মেলার আয়োজন করে। আয়োজকেরা জানান, মেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। দেশের বিভিন্ন এলাকার শতাধিক বাউল মেলায় গান পরিবেশনের জন্য সমবেত হয়েছেন। আজ মঙ্গলবার মেলা শেষ হবে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি