বাকলিয়ায় আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

নগরের বাকলিয়া এলাকায় দুটি অভিযানে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন ও আবু বকর। তাঁদের মধ্যে সাইফুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। অন্য অভিযানে নাজিম উদ্দিন ও আবু বকরের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি মিয়ানমারের তৈরি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। দুটি ঘটনায় বাকলিয়া থানায় দুটি মামলা হয়েছে।