বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আবুল হোসেনের কাছে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বাগেরহাটের ‘লখপুর গ্রুপ’ নামের একটি হিমায়িত চিংড়ি রপ্তানিকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।