জিন বদলে উৎপাদিত (বিটি) বেগুনবীজ বাজারজাত করা প্রশ্নে দুটি রিট আবেদন উপস্থাপিত হয়নি বলে তা খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হয়।
শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোরসেদ এবং নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরিদা আখতারসহ পাঁচ ব্যক্তি গত ২৮ জুলাই এ বিষয়ে রিট করেন। এতে কৃষিসচিব, স্বাস্থ্যসচিব, পরিবেশসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানকে বিবাদী করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রুহুল আমিন ভূঁইয়া ও মো. শহীদুল ইসলাম।