বাজারে নতুন ভোজ্য তেল স্যাফোলা গোল্ড

স্যাফোলা গোল্ড নামের নুতন একটি ভোজ্যতেল আজ শনিবার থেকে বাজারে আসছে। তেলটির উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর র্যাডিসন হোটেলের বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, স্যাফোলা গোল্ড রক্তে চর্বি জমা রোধ করবে। এটি স্বাস্থ্য অনুকূল। এ তেলের কাঁচামাল সবজি ও সাফফুল নামের একটি ফুলের বীজ। এই তেল ডায়াবেটিস, হূদরোগসহ এ ধরনের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়তা করবে। অনুষ্ঠানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিশি পারদাল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, ইমেরিটাস অধ্যাপক সুফিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বারকাত এ খোদা, ম্যারিকোর বিপণনপ্রধান সৌমিত্র শংকর দাস ও বিক্রয়প্রধান কুনাল গুপ্তা প্রমুখ বক্তব্য দেন।