মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আদমপুর ইউনিয়ন সদরে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী আদমপুর বাজারে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন এই ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন। তিনি বলেন, যেহেতু আদমপুর বাজারে হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে, তাই এখানে যত্রতত্র ময়লা-আবর্জনা জমে। ফলে পরিবেশ দূষিত হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। কমলগঞ্জের ইউএনও মো. মাহমুদুল হক বলেন, প্রতিটি এলাকায় এ ধরনের কার্যক্রম শুরু করা উচিত।