বাজার পরিদর্শন

জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ গত বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তিনি বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৫ হাজার টাকা বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ উপস্থিত ছিলেন। গত রোববার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় শমসেরগঞ্জ বাজারের ২৯টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।