বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে হস্তক্ষেপের অভিযোগে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলাটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৮ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) তিন সদস্যের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ মামলাটি করেন। আদেশ প্রসঙ্গে মনজিল মোরসেদ প্রথম আলোকে জানান, নদীর ভেতরে স্থাপনা উচ্ছেদ-সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় সম্পর্কে মন্ত্রী অবগত না থাকায় ভুলক্রমে চিঠি ইস্যু করা হয়েছে।